মার্চ ৬, ২০২৬ ১০:২২

ফেনীতে বিশেষ কল্যাণ সভায় ডিআইজি জনমুখী পুলিশিং করার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে পুলিশ সদস্যকে জনমুখী পুলিশিং করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবিব পলাশ। তিনি গতকাল সোমবার ফেনী শহরের পুলিশ লাইন ড্রিল শেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এসময় পুলিশ সদস্যদের নানা সমস্যার কথা শোনে সমাধানের প্রতিশ্রুতি দেন।

একইসঙ্গে জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পুলিশ সুপার মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার, জেলার সব থানার ওসি, কোর্ট পুলিশের ওসি সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একইদিন ডিআইজি মো: আহসান হাবীব পলাশ ফেনী জেলা পুলিশের রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করেন। এছাড়া ডিপার্টমেন্টাল স্টোর, ক্লথিং স্টোর, রেশন স্টোর, অস্ত্রাগার ও মোটরযান শাখার সার্বিক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পরিদর্শনকালে ফেনী জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডে ডিআইজি সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন