মার্চ ৬, ২০২৬ ১০:২০

টিএসসির ত্রাণের টাকার প্রসঙ্গে ফেনীতে যা বললেন সারজিস

শহিদুল ইসলাম :
বিগত বছরে ফেনীর ভয়াবহ বন্যার সময় টিএসসিতে তোলা গণত্রাণের টাকার বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “আমরা টিএসসিতে আমাদের ব্যক্তিগত উদ্যোগে যত টাকা ত্রাণের উঠানো হইছিল তারমধ্যে আমরা একদম অডিট করে, ইন্টারন্যাশনাল একটা ফার্মের মাধ্যমে অডিট করে এটার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যে কয়েকটা ছিল, ফাই টু ফাই টাকা ত্রাণ মন্ত্রণালয়ের যে ফান্ড সেখানে আমরা জমা দিয়েছি ঠিক এ কারণে, কারণ আমার লজিস্টিক নাই, আমার ম্যান পাওয়ার নাই৷ আমি আজকে থেকে এক বছর আগের কথা বলতেছি৷ আগস্ট-সেপ্টেম্বরের কথা৷ লজিস্টিক নাই,ম্যান পাওয়ার নাই,আমি যে এখানে কাজ করবো আমার একটা জেলায় স্ট্রাকচার নাই। আমার এর আগে এ কাজ করার অভিজ্ঞতা নাই।

রবিবার দলীয় কর্মসূচিতে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, “ এ টাকাগুলা এবিউস হয়ে যেতে পারে, সুতরাং আমি কি করবো, সঠিক ব্যবহার যেন হয়। এ সঠিক ব্যবহারের জন্য আমরা ওখানে দিয়েছি। কারণ সরকারের জনবল আছে। আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয়ের উপর আস্থা না রাখি তাহলে কার উপর রাখবো? এটা তো আওয়ামী লীগের মন্ত্রণালয় না। এটা ড. ইউনুসের অভ্যূথান পরবর্তী মন্ত্রণালয়। এ জন্য আমরা সেখানে দিয়েছি যেন এটার সঠিক ব্যবহার হয়। “

এ সময় সারজিস আলম আরো বলেন, “এখন আপনারা প্রশ্নটা কাকে করবেন? প্রশ্নটা করবেন ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টাকে। আপনাকে অভ্যূথান পরবর্তী ছাত্ররা যে আপনাকে ৯ কোটি বা কাছাকাছি টাকা বুঝায়ে দিয়েছে এটা আপনি ফেনীর জন্য কত টাকা খরচ করছেন,কত টাকা করেন নাই এটার হিসাব দেন। যদি কম করে থাকে তার বেশি আপনারা সামনে আরো বেশি পরিস্থিতি খারাপ হতে পারে, এটার জন্য লজিস্টিক সাপোর্ট যা যা তৈরি করা দরকার এটা আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নিবেন।”

তিনি আরো বলেন, “আমরা অলরেডি ফেনীর যারা কেন্দ্রীয় কমিটির আছে তাদেরকে এ দায়িত্ব দিয়েছি যে, তারা আগামী এক সপ্তাহের মধ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তার সাথে কথা বলে খোঁজ নিবেন, যে এ টাকা খরচ করা হয়েছে কী না? যদি না হয় কেন হয় নাই, যদি এর বেশি হয় তাহলে পুরা তথ্য যেন ফেনীর মানুষের কাছে যেন তুলে ধরা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন