মার্চ ৬, ২০২৬ ১৭:৫৮

ফেনীতে ৪১ কেজি গাঁজা ও ভারতীয় এলকোহল জব্দ

ফেনীতে ৪১ কেজি গাঁজা ও ভারতীয় এলকোহল জব্দ

নিজস্ব প্রতিনিধি :
ভারত বাংলাদেশ ফেনী সীমান্তে ৪১ কেজি গাঁজা ও ভারতীয় এলকোহল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি ফেনী ব্যাটালিয়ন। এসময় ৪১ কেজি ভারতীয় গাঁজা, ২৭ বোতল হুইস্কি ও ১২ বোতল বিয়ার জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন