নিজস্ব প্রতিনিধি :
ছাগলনাইয়ার মধুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী সোহরাব হোসেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ট্রেজারার নিযুক্ত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। সিনিয়র শিক্ষক আবদুল হালিম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মুহাম্মদ আফসার উদ্দিন, স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Post Views: ৬১৯