মার্চ ৬, ২০২৬ ১৭:৩৫

দ্রুতগতিতে চলছে জহিরিয়া কমপ্লেক্স নির্মাণ

নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘদিন ধরে থমকে থাকার পর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দ্রুতগতিতে এগিয়ে চলছে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া কমপ্লেক্স নির্মাণ কাজ। জহির উদ্দিন ওয়াকফ্ এস্টেটের মালিকীয় এ জায়গায় ১১ তলা বিশিষ্ট বানিজ্যিক ভবনের মধ্যে ৫ তলার ছাদ নির্মাণ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদের বিপরীতে ১০ তলা বিশিষ্ট জহিরিয়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়ার পর নিচতলায় ১৬টি দোকান বরাদ্দ হয়। ওই দোকানসমূহ বিক্রির টাকায় মার্কেট নির্মাণ সম্পন্নের কথা ছিল। শুরুর দিকে বেশিরভাগ ব্যবসায়ী জামানতের সম্পূর্ণ টাকা না দেয়ায় কাজই শুরু হয়নি। গণঅভ্যুত্থানের পর নতুন কমিটির মুসল্লী প্রতিনিধি ও নির্মাণ কমিটির আহবায়ক ফারুক হারুন দায়িত্ব নেয়ার পর পুনরায় উদ্যোগ নেয়া হয়। ৪ জানুয়ারি কনস্ট্রাকশন ফার্ম নিয়োগের পর ৮ জানুয়ারি থেকে কাজ শুরু হয়।

সূত্র আরো জানায়, ৫ তলার ছাদ নির্মাণের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ৬ তলা পর্যন্ত সম্পূর্ণ ফ্লোর স্পেস ভাড়া বরাদ্ধ হয়েছে। ৭, ৮ ও ৯ তলায় জহিরিয়া মসজিদ নূরানী মাদরাসা, হিফজ মাদরাসা এবং ১০ তলায় ইমাম-মুয়াজ্জিনের আবাসন ব্যবস্থা থাকবে।


নির্মান কমিটির সদস্য সাইদুল মিল্লাত মুক্তা বলেন, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কমপ্লেক্সের কাজ এগিয়ে চলছে। আলহাজ¦ ফারুক হারুনের নেতৃত্বে মসজিদ যেভাবে দৃষ্টিনন্দনভাবে নির্মাণ হয়েছে তার নেতৃত্বে কমপ্লেক্সটিও তৈরি করা হচ্ছে।


জানা গেছে, নিচতলার ১৬টি দোকানের মধ্যে ৬ দোকান মালিক সম্পূর্ণ জামানত পরিশোধ করেছেন। ২টি দোকানের জামানত ফেরত পেতে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন আহমেদ জিতু আবেদন জমা দিয়েছেন। অপর ৬ জনকে জামানত জমা দিতে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। অন্যথায় পুনরায় দরপত্র আহবান করা হবে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।


মসজিদের মুসল্লী প্রতিনিধি ও কমপ্লেক্স নির্মাণ কমিটির আহবায়ক ফারুক হারুন জানান, দ্রুত সময়ের মধ্যে কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম ফেনীর সময় কে বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায়, ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিগণ স্বচ্ছ হওয়ায় কাজে গতি বেড়েছে। এটি শুধু মসজিদের আয় বাড়ার পাশাপাশি ব্যবসা প্রসারেও ভূমিকা রাখবে। জেলা প্রশাসনের তদারকীতে আশা করি কাজগুলো খুব ভালোভাবেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন