প্রবাস ডেস্ক :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়েছে।
ফোরাম সভাপতি মনির আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক, প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ, বিশেষ অতিথি ছিলেন ডেনমার্ক বিএনপি সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহমেদ, ফেনী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফেনী জজ কোর্টের সাবেক জিপি এডভোকেট সফিকুর রহমান মজুমদার রফিক, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ, ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল ও সহ-সভাপতি আলী আকবর খোকন, যুক্তরাজ্য বিএনপির সদস্য নজরুল ইসলাম, যুক্তরাজ্য যুবদল সভাপতি আফজাল হোসেন সভাপতি, যুক্তরাজ্য যুবদল সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলু প্রমুখ।
ফোরামের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: কামরুল হাসান ভুঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ইব্রাহিম, যুক্তরাজ্য বিএনপি সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুল আহমেদ, যুক্তরাজ্য বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ প্রমুখ।

এছাড়াও ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেস্টা মহি উদ্দিন, নজরুল ইসলাম বিপ্লব, কাজী মোহাম্মদ আলমগীর, দিদারুল আলম, নজরুল ইসলাম, ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ আইয়ুব, সহ-সভাপতি হাবিব মজুমদার রাফি, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান পরাগ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দাউদ, আইন বিষয়ক সম্পাদক খালেদ বিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ফোরাম সভাপতি মনির আহমাদ জানান, ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি সামাজিক কাজেও গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এছাড়াও বাংলাদেশের স্বাধীন গণতন্ত্রের মা, দেশের তিনবারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দেয়ার ক্ষেত্রে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মারমাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মুনাজাত করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামী রাষ্ট্রনায়ক দেশের তরুণ প্রজন্মের আইকন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমন ঘোষিত ৩১ দফা সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেয়ার ক্ষেত্রে ও বাস্তবায়ন করার লক্ষ্যে ফোরামের
নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মাটিতে তথা প্রবাসের মাটিতে জুলাই আন্দোলনে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃত্ব ও সংগ্রামী যোদ্ধাদের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য জুলাই আন্দোলনে ভূমিকা স্বরূপ স্বীকৃতি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।