মার্চ ৬, ২০২৬ ১৭:৩৭

বিশ্ববিখ্যাত ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী ইয়াদিয়া এখন ফেনীতে

শহর প্রতিনিধি :
ফেনীতে ইয়াদিয়া এক্সক্লুসিভ শোরুম আবেদা মোটরস এ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি থেকে ফিতা কেটে উদ্বোধন করেন রানার অটোমোবাইলস পিএলসির ইলেক্ট্রিক স্কুটার ব্রান্ড ইয়াদিয়ার এনএসএম টি.এম আসিবুল ইমরান। এসময় রিজিওনাল সেলস ম্যানেজার আল মামুন, বিটিএল মার্কেটিং সিনিয়ার এক্সিকিউটিভ অফিসার মোঃ মনির হোসেন, রিজিওনাল সার্ভিস ম্যানেজার ওমর ফারুক, টেরিটোরি সেলস ম্যানেজার তারেক বিন কাশেম এবং আবেদা মোটরস-এর স্বত্বাধিকারী মাহমুদুল হাসান। রানার অটোমোবাইলস বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন আবেদা মোটরস।

ইয়াদিয়ার পক্ষ থেকে হেড অব সেলস টি.এম আসিবুল ইমরান বলেন, “জ্বালানি তেলের দাম বেড়েছে। তেলের বিকল্প হিসেবে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাহন। বিশ্বের সাথে তাল মিলেয়ে আমাদের দেশেও এমন সাড়া দেখে আসলে আমরা অভিভূত।”

ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আসলে একটি যুগোপযোগী আধুনিক সংযোজন। যার মাধ্যমে প্রকৃতির প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যত গড়তে অবদান রেখে চলেছি। পরিবেশবান্ধব এই ইলেকট্রিক স্কুটার পারফরমেন্সেও যেমন সেরা তেমনি তার চালকদের দিচ্ছে দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা। এক চার্জে সর্বোচ্চ ১২০ কিলোমিটার চলবে আমাদের এই ইলেকট্রিক স্কুটার যা শহর এবং শহরের বাহিরের উভয় চালকদের জন্যই আদর্শ। ফেনীর ক্রেতারা তাদের পছন্দের মডেলের ণঅউঊঅ ইলেক্ট্রিক স্কুটার আমাদের এই শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন