নিজস্ব প্রতিনিধি :
জেলার সোনাগাজীর চরাঞ্চলের কর্মহীন শ্রমজীবীদের ফুড প্যাকেট উপহার দেয়া হয়েছে। সোমবার সকালে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক।এসব কর্মহীন শ্রমজীবীদের ফুড প্যাকেট বিতরণ করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে ১শ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সৈয়্যদ মাঈনুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির জেলা উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মুহাম্মদ আবদুর রহীম, উপজেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মোহাম্মদ মোস্তফা,পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কালিম উল্লাহ।
ডা. ফখরুদ্দিন মানিক বলেন, ‘শ্রমজীবী মানুষের মার্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ।’
তিনি বলেন, শ্রমিকরা আমাদের অর্থনীতিকে সচল রাখেন। দেশের উন্নয়নের চাকা শ্রমিকদের ঘামে আবর্তিত হয়। আমরা সেই শ্রমিকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। আমরা আগামীতে দাগনভূঁঞা-সোনাগাজীতে সকল শ্রমিকের ঝুঁকিমুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।