মার্চ ৬, ২০২৬ ১০:৩৫

ফেনীর সময় এ সংবাদ প্রকাশের পর লেমুয়ার সেই সড়কটি পাকাকরন হচ্ছে

সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজার থেকে ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি দীর্ঘদিন পর পাকাকরন হচ্ছে। খানাখন্দকে ভরা সড়কটি সংস্কার কাজ শুরু হওয়ায় জনসাধারনের মাঝে স্বস্তি বিরাজ করছে।

স্থানীয়রা জানান, কসকা বাজারের আরসিসি ঢালাই রাস্তা শেষে রাইচ মিলের সামনে দিয়ে একটি রাস্তা কসবা কোটবাড়িয়া-মিজানপাড়া হয়ে ভোরবাজারের দিকে চলে গেছে। সড়কটির বেহাল হলেও অনেক যানবাহন চলাচল করছে। পুরো সড়কের অবস্থাই বেহাল। পুরো সড়কেই কার্পেটিং উঠে ছোট-বড় অনেক খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কাদামাটি আর জমে থাকা পানিতে থইথই করে। শুকনা মৌসুমে ধুলাবালুতে ভরে যায়। ইতিপূর্বে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে গেলেও তারা কার্যকর কোন উদ্যোগ নেয়নি বলে স্থানীয়রা জানান। ২০৯৯ সালে তৎকালীন সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি সড়কটি পাকাকরনের উদ্যোগ নেন। সেইসময়ে তিনি পাকাকরনের পর উদ্বোধন করেন। এনিয়ে গত ১৫ সেপ্টেম্বর দৈনিক ফেনীর সময় এ সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তরের পাকা করনের উদ্দেগ নেয়।

ব্যাংকার লুৎফুর রহমান মানিক জানান, বছরের পর বছর ধরে অবহেলা ও কার্যকর উদ্যোগের অভাবে এলাকার হাজার হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দারা ব্যাপক খুশি। তবে কাজটি মানসম্মত না হলে একদিকে যেমন সরকারের অর্থ অপচয় হবে অন্যদিকে জনভোগান্তি থেকেই যাবে। এ ব্যাপারে তিনি উধ্বতন কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দীপ্ত দাস গুপ্ত জানান, ভোগান্তি লাঘবে জনগুরুত¦পূর্ন সড়কটি পাকাকরন কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন