নিজস্ব প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার ৩টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসেবে ৩৫জন প্রার্থী হয়েছেন। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশী মনোনয়ন জমা পড়েছে ফেনী- ২ আসনে। এখানে ১৪জন প্রার্থী হয়েছেন। ফেনী-৩ আসনে ১১ জন ও ফেনী-১ আসনে ১০জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছাড়াও তার দলের ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক রফিকুল আলম মজনু, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এসএম কামাল উদ্দিন, ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য কাজী গোলাম কিবরিয়া, খেলাফত মজলিসের মো: নাজমুল আলম, খেলাফত আন্দোলনের আনোয়ার উল্যাহ ভূঞা, গণমুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার, জাতীয়পার্টির মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র নিজাম উদ্দিন ভূঞা রয়েছেন।
ফেনী-২ আসনের বিএনপির অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, এবি পাটির মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মোস্তাফিজুর রহমান ফয়সাল, জেএসডি’র সামসুদ্দিন মজুমদার সাচ্চু, বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা, খেলাফত আন্দোলনের আবুল হোসেন, বাসদের জসিম উদ্দিন, গণঅধিকার পরিষদের তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের একরামুল হক ভূঞা, কানাডা বিএনপির হুমায়ুন কবির পাটোয়ারী, এয়াকুব নবী, আম জনতা দলের সাইফুল করিম মজুমদার, ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম, স্বতন্ত্র মো: ইসমাঈল প্রার্থী হন।
অপরদিকে ফেনী-৩ আসনে বিএনপির আবদুল আউয়াল মিন্টু, জামায়াতের ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, খেলাফত মজলিসের মোহাম্মদ আলী মিল্লাত, ইসলামি আন্দোলনের সাইফ উদ্দিন, ইসলামি ফ্রন্টের আবু নাছের, বাসদের আবদুল মালেক, খেলাফত আন্দোলনের মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী, ইনসানিয়াত বিপ্লবের হাসান আহমেদ, জাতীয়পার্টির আবু সুফিয়ান, স্বতন্ত্র খালেদ মাহমুদ ও মাহবুবুল হক রিপন ফরম জমা দেন।