মার্চ ৬, ২০২৬ ১৭:৩৩

২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ফেনীতে জনদূর্ভোগ

হোসাইন সুজন : ফেনীতে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের বিতরণ গ্যাস পাইপ লাইনে জরুরী রক্ষনাবেক্ষন কাজের জন্য ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হয়। ফলে জেলার প্রায় ৩০ হাজারের বেশি গ্রাহক জনদূর্ভোগের শিকার হয়েছেন। মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, সকাল থেকে শহর সহ জেলার বাসা-বাড়িতে গ্যাস না থাকায় চুলা জ্বলেনি। রান্না না হওয়ায় হোটেল-রেস্টুরেন্টগুলোতে ভিড় লেগেই ছিলো। কোন কোন হোটেলেও খাবার মিলেনি। গ্যাস না থাকায় অনেক রেস্তোঁরায়ও রান্না হয়নি। শহরের নবী হোটেলের সামনে খাবার কিনতে দীর্ঘ লাইন দেখা গেছে। দিনভর স্বাভাবিক থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ নবী হোটেলে গ্যাস সংকটের জন্য চা বিক্রি বন্ধ করে দেয়া হয়। এছাড়া আল ফাহাম, বাংলা হোটেল, ফাইভ স্টার, নাহার চৌধুরী রেস্টুরেন্ট, হেরিটেজ রেস্টুরেন্ট, মহিপাল ফাইভ স্টার, জান্নাত রেস্টুরেন্ট, ইত্যাদি হোটেল খাবারের জন্য উপচেপড়া ভিড় চোখে পড়ার মত। অনেকে আবার হোটেলের ভীড় এড়াতে বাড়ীতে ও বাসার ছাদে চুলা জ্বালিয়ে রান্না করেন। আবার কেউ কেউ বৈদ্যুতিক চুলা দিয়ে রান্না করেছেন। ফেনী শহরের বাসিন্দা বেলাল হোসেন বলেন, গ্যাস না থাকায় দুপুরে রান্না হয়নি। দুপুরে হোটেলে খেয়েছি, রাতেও হোটেলে খেতে হবে। আরেকজন ক্রেতা জানান, গ্যাস না থাকায় সকাল থেকে রান্না হয়নি। তাই মহিপাল ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে ৩শ টাকা দিয়ে দুটি গরুর তেহেরী বাসায় নিয়ে যাচ্ছি। নবী হোটেলের ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতিদিনের তুলনায় অতিরিক্ত ভোক্তা ছিলো। বাসা-বাড়ির জন্য পার্সেল বিক্রিতে কিছুটা হিমশিম খেতে হয়েছে। এছাড়া সড়কে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন কমেছে। যেসব গাড়ি সড়কে চলাচল করছে সেগুলো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করেছোন অনেক চালক। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এদিকে বাখরাবাদ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টার পর থেকে কিছু কিছু এলাকায় গ্যাসলাইন স্বাভাবিক হয়েছে। রাতের মধ্যে জেলাজুড়ে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন