নিজস্ব প্রতিনিধি :
একসময় জামায়াতে ইসলামীর রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন মজিবুর রহমান মঞ্জু।
ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিও। গত কয়েক বছর আগে দল ত্যাগ করে নতুন দল আমার বাংলাদেশ পার্টি (এবি) গঠন করেন।
তিনি ওই দলের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। বিদায়ী বছর ২০২৫ সালের শেষ দিকে এসে জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোটের ভীড়ে চমক দেন মজিবুর রহমান মঞ্জু।
এতে করে আগামী ত্রয়োদশ নির্বাচনে ফেনী-২ আসনে জোটের প্রার্থী হন তিনি। তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঞা। ফলে এবি পার্টির পাশাপাশি জামায়াত ইসলামী এবং জোটের অপরাপর শরিকদের নেতাকর্মীরা ঈগল প্রতীকে নির্বাচন করবেন।
Post Views: ১১৯