মার্চ ৬, ২০২৬ ১৭:৩৫

দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকান্ডে সবকিছুহারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা

দাগনভূঞা প্রতিনিধি :

দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকান্ডে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন ব্যবসায়ীরা। ভয়াবহ আগুন তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের পথে বসিয়ে দিয়েছে। তারা পরিবার-পরিজন নিয়ে নিধারুণ কষ্ট ভোগ করছে। গত শুক্রবার ভোরে দাগনভূঞা পৌর শহরের কামার গলি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে উক্ত আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফেনী হতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কোম্পানিগজ্ঞ নোয়াখালী হতে ২টি সহ মোট পাঁচটি ইউনিটের দুই ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই অগ্নিকান্ডের ফলে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পাটোয়ারী এন্টারপ্রাইজের মোক্তার হোসেন রাজু জানান, ভয়াবহ আগুনে তার দোকানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রায় ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছি। তিনি এবিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন।


ফেনী ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শাহাদাত হোসেন জানান, আমরা ভোরে খবর হয়ে ঘটনাস্থলে পৌঁছে যাই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ঐকান্তিক চেষ্টার ফলে দীর্ঘ দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরূপণ করা যায়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়িক নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছি। অগ্নিকান্ডের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী দাগনভূঞা ক্যাম্প, দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা কাজ করছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সহযোগিতা করা হবে।


এদিকে গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান। এসময় জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য নিজাম উদ্দিন, দাগনভূঞা উপজেলা আমির গাজী সালাহ উদ্দিন, পৌর আমির মাওলানা কামরুল ইসলাম, উপজেলা সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর-সেক্রেটারী আবু সাঈদ কামরুজ্জামান ও বিআরডিবির চেয়ারম্যান নজির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জানিয়ে দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন