মার্চ ৬, ২০২৬ ১৭:৩৫

মিন্টুর দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা জানা গেল


শহর প্রতিনিধি :
ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থীতা বাতিল হতে পারে এমন গুঞ্জন ছিল গত কয়েকদিন ধরে। বিশেষ করে গতকাল রবিবার মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিনে যখন ফেনী-৩ আসনের সিডিউল দুপুর ১ টা থেকে আড়াইটা এবং পরে ৩ টায় নিয়ে যাওয়া হয় তখন সে গুঞ্জন আরো সাওর হয়। পরে অবশেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বেলা ৩ টার কিছু পর যখন আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন ফরমের যাচাই-বাছাইয়ের ঘোষণার সময় হয়। ঘোষণা চলাকালীন সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক প্রার্থী নিয়ে কোন প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করলে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহিম আব্দুল আউয়াল মিন্টুর দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেন। প্রশ্নের প্রেক্ষিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, উনি উনার যে হলফনামা সেখানে উনি ঘোষণা করেছেন যে উনি মার্কিন এ্যাম্বাসিতে নাগরিকত্ব পরিত্যাগের আবেদন দাখিন করেছেন। উনি পূর্বে দ্বৈত নাগরিকত্ব ছিলেন এবং তা পরিত্যাগ করেছেন? উনার নাগরিকত্ব ত্যাগের তারিখ হচ্ছে গত বছরের ১২ ডিসেম্বর।”


পরে তিনি বৈধ ঘোষণা দিয়ে বলেন, প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন যে উনি নাগরিকত্ব বাতিলের আবেদন দাখিল করেছেন। আমাদের সংবিধানের যে সংশ্লিষ্ট ধারা আছে, সেখানে বলা আছে- দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে এ অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে তিনি বিদেশি নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবে না। এতে উনার মনোনয়নপত্র গ্রহণ করা যায়। ফলে আমরা মনোনয়নপত্র গ্রহণ করছি।”


প্রসঙ্গত, এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর পাশাপাশি জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ও ৪ জনের বাতিল করা হয়েছে। বৈধ অন্যরা হলেন মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী, আবদুল মালেক, মো: আবু নাছির, আবু সুফিয়ান, মো: সাইফ উদ্দিন। বাতিল হওয়া প্রার্থীগণ হলেন মাহবুবুল হক রিপন, মো: হাছান আহমদ, খালেদ মাহমুদ, মোহাম্মদ আলী মিল্লাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন