মার্চ ৬, ২০২৬ ১৭:৩৬

দুলালসহ ফেনীর ৩বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার


নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সম্পাদক মনোয়ার হোসেন দুলালের বহিস্কারাদেশ প্রত্যহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। ২০২২ সালের ১৭ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে দুলালকে বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


দুলাল ১৯৮০ সালে সদর উপজেলা ছাত্রদলের সদস্য হওয়ার মধ্যদিয়ে বিএনপির রাজনীতির সাথে সক্রীয় হন। এরপর তিনি জেলা যুবদলের আহবায়ক, পুণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তার স্ত্রী জুলেখা আক্তার ডেইজী জেলা মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেইজী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানও ছিলেন।


একই সঙ্গে সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন পাটোয়ারী, ফেনী পৌরসভার ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আবদুল আলীর বহিস্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন