মার্চ ৬, ২০২৬ ১৭:৩৫

ফেনীতে চাহিদার সাথে সবজির দামও বেড়েছে

সদর প্রতিনিধি : ফেনীতে শীতকালীন সবজির চাহিদার সাথে বেড়েছে দামও। নানারকম বিপুল পরিমান শাক-সবজি থাকলেও দাম তুলনামূলক বেশী। কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ফলে ক্রেতা-বিক্রেতাদের মাঝে কিছুটা অস্বস্তি রয়েছে। শুক্রবার ফেনী শহরতলীর পাঁচগাছিয়া বাজারে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বেগুন প্রতিকেজি আকারভেদে ৫০ থেকে ৬০টাকা, গাজর ৪০ থেকে ৫০টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, বাধাকপি ২০ থেকে ৩০ টাকা, মুলা আকারভেদে ৩০ থেকে ৪০টাকা, পেঁয়াজপাতা ২০ টাকা, খিরা ৪০ থেকে ৫০ টাকা, সীম প্রকারভেদে ৪০ থেকে ৫০ টাকা, টমেটো আকারভেদে ৫০ থেকে ৭০ টাকা, সিমের বিচি ১৩০ থেকে ১৪০ টাকা, আলু ২৫ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, লাউ আকারভেদে পিস ৭০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে।
এছাড়া শাক বেচা-কেনায় স্বস্তি রয়েছে। মূলা শাকের আঁটি ২০ টাকা, পালং শাকের আঁটি আকারভেদে ৩০ থেকে ৩৫ টাকা, লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউ শাকের আঁটি ৪০ টাকা, কুমড়া শাকের আঁটি ৪০ টাকা ও ধনিয়া পাতার আঁটি আকারভেদে ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে পেঁয়াজ প্রতিকেজি ৮০ টাকা, এলসি রসুন ১৪০ টাকা, এলসি আদা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আনোয়ার হোসেন নামে এক ক্রেতা জানান, গত সপ্তাহে লাউ কিনলাম ৫০ টাকা। সেই লাউ দাম চাচ্ছেন ৮০ টাকা। বাজারে ব্যাপক সবজি থাকলেও গত সপ্তাহের চেয়ে দাম বেশি।
আরেক ক্রেতা জানান, সবজিতে সিন্ডিকেট হানা দিয়েছে। ভরা শীতের মৌসুমে গত সপ্তাহের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে দেশীয় সবজি।
প্রতি বাজারে নিজের খেতে চাষ করা সবজি নিয়ে আসেন বালিগাঁও ইউনিয়নের হকদি এলাকার আহসান উল্লাহ। তিনি জানান, লাল শাক, লাউ শাক, মূলা শাক নিয়ে আসছি। বেচাকেনা ভালো হয়েছে।
মিরসরাই থেকে আসা সবজি বিক্রেতা হানিফ মিয়া জানান, বেচা বিক্রি একটু কম। গত সপ্তাহের চেয়ে সবজির কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন