সময় ডেস্ক :
আমার বাংলাদেশ পার্টির (এবিপার্টি) সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষের ফেনী শাখার কর্মীসভা গতকাল শনিবার ফেনী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নুসরাত জাহান প্রমাকে আহবায়ক ও বেলাল হুসাইন রায়হান রাফসান সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নুসরাত জাহান প্রমার সভাপতিত্বে,বেলাল হুসাইন রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবিপার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে জামায়াত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু। বাংলাদেশ ছাত্রপক্ষ কেন্দ্রীয় সংগঠনের অনুমোদন সাপেক্ষে কমিটি ঘোষণা করেন এবি পার্টির ফেনী জেলার সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক। নবগঠিত কমিটিতে শাহেদুল ইসলাম চৌধুরী ও আব্দুল্লাহ আল আফীফ তামিমকে যুগ্ম-আহবায়ক, আছমা আক্তার সাবানা ও দাউদ ইব্রাহিম রবিন যুগ্ম-সদস্য সচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা, মোহাম্মদ হামজা উদ্দিন,আব্দুল মমিন শরীফ, ইসরাত জাহান আরোহী,নুরনাহার আক্তার রুজী,আসমা আক্তার,শরিফুল ইসলাম সৈকত,আইউবুল ইসলাম, ইফতেখার ইমরোজ ইলমা, ইফতেখার শবনম ইকরা,জান্নাতুল ফেরদাউস তন্বী, তানিয়া তাবাসসুম তানহা, ইমতিয়াজ খন্দকার, সাদিয়া জাহান হক, অর্ণব চৌধুরী, তারেকুল ইসলাম।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ছাত্রদেরকে পড়াশুনার পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান, এবং ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনে ছাত্র জনতার ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এবি পার্টি ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, কেন্দ্রীয় পেশাজীবি কমিটির সদস্য এডভোকেট নোমান সাইফুল্লাহ।