নিজস্ব প্রতিনিধি
পৌষের কনকনে শীতে কাঁপছে মানুষ। অসহায়-দুস্থ শীতার্তদের উষ্ণতা দিতে প্রতিবছরের মতো এবারো পাশে দাঁড়িয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। শুক্রবার সকালে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের আনু মিয়াজী বাড়ি প্রাঙ্গণে অর্ধশত নারী-পুরুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। আলহাজ্ব আবদুল মজিদ চৌধুরী স্মরণে চলতি বছর এ কর্মসূচীর উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এসময় বিএনপি নেতা মতিউর রহমান চৌধুরী পলাশ স্থানীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আনাস, ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক আবদুর রহিম, সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “আলোকিত ফেনী ফাউন্ডেশন শুরু থেকে জেলার শিক্ষা, সামাজিক ও স্বেচ্ছাসেবী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। অতীতের ধারাবাহিকতায় মানুষের জন্য শীতের কম্বল বিতরণ কর্মসূচী হয়েছে। এ ফাউন্ডেশন মানুষের জন্য আরো কাজ করবে।”