মার্চ ৬, ২০২৬ ১৭:৩৫

ফেনীতে শব্দ দূষণ করায় ৩ চালকের জরিমানা 

নিজস্ব প্রতিনিধি:

  ফেনীতে শব্দ দূষণ করায় যাত্রীবাহী বাসের ৩ চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তার ও মো. মনিরুজ্জামান এ রায় প্রদান করেন।  অভিযানকারী সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যেগে জেলা প্রশাসন মহিপাল মহাসড়ক এলাকায় পরিবেশ বান্ধব ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় পরিবেশের জন্য ক্ষতিকর হাইড্রলিক হর্ণ ব্যবহার করায় তিশা প্লাটিনাম চালক মো: মাহফুজকে ২ হাজার টাকা, কে কে ট্রাভেলস মো: শাওন কে ২ হাজার টাকা, স্টারলাইন পরিবহন চালক মো: শাহাদাত হোসেন কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।  এসময় ৫ টি হাইড্রলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সহকারী পরিচালক তানবীর হোসেন, পরিদর্শক শাওন শওকত ও জেলা পুলিশের একটি টিম সহয়তা করে।  পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সংযুক্তা দাশ গুপ্তা জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন