মার্চ ৬, ২০২৬ ১৭:৩৫

জাতীয় শিক্ষা সপ্তাহ আবৃত্তি প্রতিযোগীতায় জেলা পর্যায়ে প্রথম সম্পূর্ণা সাহা

সময় ডেস্ক :

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ আবৃত্তি প্রতিযোগীতায় জেলা পর্যায়ে ‘ক’ বিভাগে বিজয়ী হয়েছেন আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র-ফেনী’র শিক্ষার্থী সম্পূর্ণা সাহা। সোমবার দুপুরে শহরের ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় ছয় উপজেলার মধ্যে সদর উপজেলার প্রতিযোগী সম্পূর্ণা সাহা এই কৃতিত্ব অর্জন করেন। আগামী ১৫ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় প্রতিযোগীতায় তার অংশগ্রহণের সুযোগ হয়েছে ৷

সম্পূর্ণা সাহা ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি ইতোপূর্বে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ইয়েস-কার্ড পেয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিল ।

আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র-ফেনী’র সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম বলেন, সম্পূর্ণা সাহা একজন মেধাবী শিশু আবৃত্তি শিল্পী। তিনি আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের একজন উদীয়মান শিল্পী। তার এমন সাফল্যে সংগঠন গর্বিত।সংগঠনের পক্ষ থেকে তার উত্তরোত্তর সাফল্য কামনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন