মার্চ ৬, ২০২৬ ১৭:৩৩

দৈনিক ফেনীর সময় এ সংবাদ দেখে সেই ব্রীজ পরিদর্শনে আব্দুল আউয়াল মিন্টু

দাগনভূঞা প্রতিনিধি

“দাগনভূঞায় সংযোগ সড়ক নেই, মই বেয়ে ব্রীজ পারাপার “শিরোনামে ফেনীর বহুল প্রচারিত ও জনপ্রিয় ‘দৈনিক ফেনীর সময়’ তে সংবাদ প্রচারের পর ব্রীজটি পরিদর্শনে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।

গতকাল বুধবার দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর-আশ্রাফপুর সংযোগ ব্রীজটি পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, ইউনিয়ন

বিএনপির আহবায়ক সামছুল হক নকু, বিএনপি নেতা মতিউর রহমান চৌধুরী পলাশ, যুবদল নেতা হারিস আহমেদ পেয়ার ও নাসির উদ্দিন প্রমুখ। এসময় আব্দুল আউয়াল মিন্টু বলেন, ফেনীর সময়তে নিউজটি দেখে আমি স্থানীয় নেতাদের সাথে কথা বললাম। উনারা বললেন এসে দেখে যাওয়ার জন্য। আমি এসে দেখলাম ব্রীজটির জন্য একদিক দিয়ে আমাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে অন্যদিক দিয়ে ব্রীজটির সুফল কেও পাচ্ছেনা। ইনশাআল্লাহ আমি ঢাকা গিয়ে এলজিইডির চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো। বাকি কাজটা যেন সম্পন্ন করে।

এতে এই এলাকার ছাত্রছাত্রীরাও উপকৃত হবে এবং নির্বিঘ্নে পার হতে পারবে। উল্লেখ্য বুধবার সংবাদটি প্রকাশের পর পুরো ফেনী জুড়ে তোলপাড় শুরু হয়।৮ কোটি টাকা ব্যয়ে এ ব্রীজটি করলেও সংযোগ সড়ক না করায় উভয় এলাকার মানুষরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঢাকায় চিঠি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন