মার্চ ২০, ২০২৬ ০৩:০১

ঈদ উদযাপনে প্রস্তুত ফেনী


নিজস্ব প্রতিনিধি :

আজ বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। কিন্তু গতকাল বুধবার মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না যাওয়ায় দেশে চাঁদ দেখার সম্ভাবনা ক্ষিণ হয়ে পড়েছে। শনিবার ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা বেশী। তবুও আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে বাংলাদেশে শুক্রবার নাকি শনিবার মুসলমানদের বৃহত্তম ঈদ উৎসব পালন হবে।


দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর হিজরী সনের দশম মাস তথা শাওয়াল মাসের এক তারিখে ঈদ উল ফিতর উৎযাপিত হয়। মুসলিম উম্মার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব উদযাপনে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে জেলার প্রধান ঈদ জামাতের জন্য ঐতিহাসিক মিজান ময়দান প্রস্তুত করা হয়েছে।
জানা গেছে, ঈদকে সামনে রেখে পরিবার-পরিজনের জন্য কেনাকাটা সেরেছেন বেশিরভাগ মানুষ। শেষ মুহুর্তে অনেকে টুপি আতর এমনকি নারীরা প্রসাধনী সামগ্রী কিনছেন। এছাড়া সেমাই, চিনি সহ ঈদ সামগ্রী কেনাকাটা করছেন। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে শহর ছাড়ছেন কর্মজীবিরা। ঈদ উদযাপনের জন্য শুধু মিজান ময়দানই নয় জেলার পাড়া-মহল্লার ঈদগাহ গুলো তৈরী করা হচ্ছে। অনেকস্থানে মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে ইসলামীক ফাউন্ডেশন জেলার প্রধান প্রধান ঈদ জামাতের সময়সূচী ঘোষনা করেছে।


শহরের ঐতিহাসিক মিজান ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঈদ জামাত আয়োজনের জন্য মিজান ময়দানে ইতোমধ্যে অত্যাধুনিক মানের তাঁবু বসানো হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জন্য থাকবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এখানে ইমামতি করবেন ফেনী আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোশারাফ হোসেন। ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭টা ১৫ মিনিটে ও জহিরিয়া মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। শহরের বৃহৎ এই দুইটি মসজিদে ঈদ জামাতের ইমামতি করবেন যথাক্রমে খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ ও মুফতি মোহাম্মদ ইলিয়াছ।


এছাড়া শহরের দক্ষিণ চাড়িপুর ঈদগাহ সকাল ৮টা ৩০মিনিটে, জি.এ একাডেমি ঈদগাহ সকাল ৮টায়, পুলিশ লাইন্স জামে মসজিদ সকাল ৮টা ৪৫মিনিটে, সার্কিট হাউজ জামে মসজিদে সকাল ৮টায়, মহিপাল চৌধুরী বাড়ী জামে মসজিদে সকাল ৮টা ৩০মিনিটে, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে, শান্তি কোম্পানী জামে মসজিদে সকাল ৭টা ৪৫মিনিটে, রেল স্টেশন জামে মসজিদ সকাল ৮টা ১৫ মিনিটে, উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টা ৩০মিনিটে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে সকাল ৮টায়, উত্তর চাড়িপুর মুক্তাবাড়ী জামে মসজিদে সকাল ৮টা ৩০মিনিটে, বদরুন্নেসা জামে মসজিদে সকাল ৮টায়, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, হাজারী পাড়া জামে মসজিদে সকাল ৭টা ৩০মিনিটে, জেলা কারাগারে সকাল ৮টা ৩০মিনিটে, ফলেশ্বর ঈদগাহ ময়দান সকাল ৮টা ৩০মিনিটে ও জেলা মডেল মসজিদ, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৮টা ৩০মিনিটে ও হাজী ফজলে আলী জামে মসজিদ ঈদগাহে সকাল ৭টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন