মার্চ ২০, ২০২৬ ০৩:০৪

ফেনী কলেজে গণিত অ্যালামনাই

অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

শহর প্রতিনিধি :

গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফেনী সরকারি কলেজ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল ২৮ রমজান শহরের রয়েল স্যালমান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আহবায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী মীর হোসেন মাসুদের সঞ্চালনায় ইফতার মাহফিল পরবর্তী সভায় তাদের ২০২৬-২৮ দ্বি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন গণিত বিভাগের ১৯৯৮- ৯৯ বর্ষের প্রাক্তন ছাত্র – জনতা ব্যাংক পিএলসি সোনাগাজী শাখার ম্যানেজার তৌফিক হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিভাগের ২০১১-১২ বর্ষের প্রাক্তন ছাত্র আনোয়ার গ্রুপ এর টেক্সটাইল ডিভিশন এর মার্কেটিং বিভাগের কর্মকর্তা মীর হোসেন মাসুদ।

২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন দীর্ঘ সময় যাবৎ এর কার্যক্রম আহ্বায়ক কমিটি এর নেতৃত্বে পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচিত কমিটির মাধ্যমে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বলে বক্তারা মন্তব্য করেছেন। সভায় উৎসবমুখর পরিবেশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচন করা হয়।

এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ২০০২-০৩ বর্ষের প্রাক্তন ছাত্র রূপালী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার ফয়সাল হায়দার, ২০০৩-০৪ বর্ষের প্রাক্তন ছাত্র বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মিঠুন দত্ত, ২০০৫-০৬ এর প্রাক্তন ছাত্র, বেগম খালেদা জিয়া মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক (আইসিটি) জনাব মাজহারুল ইসলাম রাসেল এবং ২০০৮-০৯ বর্ষের প্রাক্তন ছাত্র, ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ক্রেডিট ইনচার্জ আবদুল আলিম জাহিদ, অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ২০১২-১৩ বর্ষের প্রাক্তন ছাত্র কালিদহ উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক হাসান আল বান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন