জুন ৬, ২০২৬ ০১:৫৫

মহান স্বাধীনতা দিবস আজ

সময় রিপোর্ট :

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যান মুক্তিকামী জনতা। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা দিবসটি উদ্ধসঢ়;‌যাপন করবেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্ধসঢ়;‌যাপনের ফেনীতেও নানা কর্মসূচী গ্রহণ করেছে জেলা প্রশাসন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৫টা ৫৬মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটি পালনের সূচনা হবে।

এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের কলেজ রোডের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ দিবসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।


সকাল ৮টায় ভাষা শহিদ আবদুস সালাম স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ প্রদর্শিত হবে। সকাল ১১টায় শিল্পকলা একাডেমীতে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে। একই ভেন্যুতে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধণা, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। নির্ধারিত সময়ে হাসপাতাল, শিশু সদন, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান, এতিমখানা, জেলখানা, শিশু উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!