জুন ৬, ২০২৬ ০৪:০০

দৈনিক সুপ্রভাত ফেনীর সম্পাদক ফিরোজ আলমের দাফন সম্পন্ন

শহর প্রতিনিধি :


ফেনী থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত ফেনী এর প্রধান সম্পাদক, লেখক ও গবেষক ফিরোজ আলম (৬১) এর জানাজা শহরের বিরিঞ্চি, কদলগাজী রোডে রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্ব বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম ও রবিউল হক রবি, এডভোকেট মাহফুজুল হক, এডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ, সামিউল হক শাহীন, কবি ইকবাল আলম, সাবেক কাউন্সিলর আবদুল মালেক ও মরহুমের বড় ছেলে ওয়াসিম আলম প্রমুখ।

শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পথে ফিরোজ আলম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি সোনালী ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা ছিলেন। তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য ছিলেন।

পরিবেশ মন্ত্রীর শোক
সাংবাদিক গবেষক ফিরোজ আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এক শোক বার্তায় তিনি বলেন প্রয়াত ফিরোজ আলম ছিলেন একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ও গবেষক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!