জুন ৬, ২০২৬ ০৩:০৪

ফেনীতে বাহারী শোরুম টেক্স পয়েন্টে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ


নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাঠান বাড়ি রোডের মাথায় টেক্স পয়েন্ট নামের একটি বাহারী শো-রুমে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ করেছেন একাধিক ক্রেতা।


ক্ষতিগ্রস্ত ক্রেতা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটার অংশ হিসেবে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের টেক্স পয়েন্ট শো-রুম থেকে প্রায় দুই হাজার টাকা দিয়ে জুতো ক্রয় করা হয়। জুতোগুলো ঈদের পায়ে দেয়ার পর দেখা যায় লেদার ছিড়ে যায়।

ঈদের পরে শো-রুম খোলা হলে যথারীতি জুতোগুলো ফেরত দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়। একজন ক্রেতার সাথে শো-রুমের ম্যানেজার অসৌজন্যমূলক আচরণ, কোনভাবে মেনে নেয়া যায় না বলেও ক্রেতাদের অভিযোগ। নিজাম উদ্দিন সহ আরো দুইজন নিম্নমানের পণ্য ক্রয় করে প্রতারিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।


শো-রুমের ম্যানেজার মো: সাকিব মিয়া জানান, ‘‘পণ্য পরিবর্তন করে দেয়ার ব্যাপারে কোম্পানীর পক্ষ থেকে কোন নির্দেশনা নেই। সুতরাং পণ্য পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয়।’’

কোম্পানীর ঢাকা অফিস কর্মকর্তা মো: বাবু মিয়া জানান, ‘‘আমাদের কোম্পানীতে পণ্য পরিবর্তন করে দেয়ার সুযোগ নেই। তবে পরবর্তীতের পণ্য ক্রয় করলে ডিসকাউন্ট করার সুযোগ দেয়া হবে।’’

বাড়বকুন্ড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম (ক্রেতা) জানান, জুতোগুলো শুধুমাত্র দুই বা তিনদিন পায়ে দেয়া হয়েছে। এরপর দেখা যায় লেদারের উপরে চামড়া উঠে যায়। পরবর্তীতে শো-রুমে জুতো নিয়ে যাওয়া হলে ম্যানেজার সাকিব অসৌজন্যমূলক আচরণ করেছেন। যা একজন ক্রেতার সাথে কোনভাবেই এমন আচরণ কাম্য নয়।


তিনি আরো জানান, এই বিষয়ে ভোক্তা অধিকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বাহারী শোরুম তৈরি করে নিম্নমানের পণ্য বিক্রি ক্রেতাদের সাথে প্রতারণা ছাড়া কিছুই নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!