জুন ৬, ২০২৬ ০১:৫৫

ফেনীতে জমকালো আয়োজনে নতুন কুঁড়ি

স্পোর্টস উদ্বোধন অংশ নিচ্ছে সহস্রাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে জমকালো আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন হয়েছে। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বিকালে সিলেট স্টেডিয়ামে লাল বাটন চেপে ট্রপি ও লগো উন্মোচনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেনীতে মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে বেলুন ও পায়রা উড়ান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।


অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মু. শফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসন সূত্র জানায়, শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্নেষনে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন করা হয়। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্নেষন কর্মসূচি নতুন কুঁড়ির ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে এই কার্যক্রম শুরু হয়। ১২ থেকে ১৪বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্নেষন, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিভা বিকাশের সুযোগ তৈরী করাই এই কর্মসূচির লক্ষ্য।

জেলার ৬ উপজেলা ও ১টি পৌরসভা থেকে ৮টি ইভেন্টে প্রায় ১ হাজার খেলোয়াড অংশ নিচ্ছে। এরআগে গত মঙ্গলবার ও বুধবার দুইদিনব্যাপি বাছাই পর্বে ২ হাজার ২শ ৯৯জন শিক্ষার্থী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!