সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:১২

ফেনীর ২৬তম ডিসি মোহাম্মদ মাহবুবউল করিমের যোগদান


নিজস্ব প্রতিনিধি :

ফেনীর ২৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল করিম মঙ্গলবার যোগদান করেছেন। দুপুরে বিদায়ী জেলা প্রশাসক মনিরা হক নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

পরে নতুন জেলা প্রশাসক কে কার্যালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিকালে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এর আগে সোমবার রাতে সার্কিট হাউসে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন, মো. সাদিকুর রহমান, ফাতেমা-তুজ-জোহরা ও মজিবুর রহমানসহ প্রমুখ কর্মকর্তা।

বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ মাহবুবউল করিম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ফেনীতে পদায়ন করা হয়। এছাড়া বিদায়ী জেলা প্রশাসক মনিরা হক কে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা মনিরা হক ২০২৫সালের ২৭ অক্টোবর ফেনীতে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!