সেপ্টেম্বর ৮, ২০২৬ ১৫:১২

ফতেহপুরে ড্রেন নির্মাণকাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ


সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মধ্যম ফতেহপুর রাবেয়া সুপার মার্কেটের সামনে ড্রেন নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী। তাদের অভিযোগ, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী নিয়ে শুরু থেকেই রয়েছে প্রশ্ন। পাশাপাশি স্থানীয় এক প্রভাবশালীর মূল ফটকের সামনে ড্রেনের ওপর ঢালাই দেওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ার অবস্থা তৈরি হয়েছে। এছাড়া ড্রেনের ওপর দেয়া ওই ঢালাই ভাঙতে গেলে ঠিকাদারের সহকারীকে হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। এ নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তারা।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর মান এবং ড্রেনের ওপর দেওয়া ঢালাইয়ের কারণে পানি নিষ্কাশনে কোনো সমস্যা হবে কি না, তা যেন যথাযথভাবে যাচাই করা হয়।


এদিকে অভিযোগের বিষয়ে ঠিকাদার আনোয়ার হোসেন মুসা বলেন, ‘ড্রেনের ওপর ঢালাই দেওয়ার বিষয়টি সত্য। তবে নির্মাণকাজের মান নিয়ে যারা প্রশ্ন তুলছেন, সেটি সঠিক নয়। তার দাবি, কাজ যথাযথ মান বজায় রেখেই করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!