সেপ্টেম্বর ৮, ২০২৬ ১৪:৫৮

ফেনী কলেজে ছাত্রদলের উদ্যোগে বই উৎসব


নিজস্ব প্রতিনিধি :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বই উৎসব ও চারাগাছ বিতরণ করা হয়েছে। বই উৎসবে ৬শ টাকার বই বিক্রি করা হয় ৪৮টাকায়। গতকাল সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ-সম্পাদক জাহেদ হাসান রনির আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুল হক খন্দকার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ভূঁইয়া ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী।

এসময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আরাফাতুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান আরাবি, সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ আলম, মাহতাব উদ্দিন রাহিম ও সামিউর রশিদ তমাল, সহ-সাংগঠনিক মো. সিফাত ও মেহেদি হাসান, সহ-দপ্তর সাজন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘সত্যিই আমি অভিভূত হয়েছি কলেজ ছাত্রদলের এমন আয়োজন দেখে। আমরা চাই পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ুক। তাহলে দেশ এগিয়ে যাবে।’

জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী বলেন, ‘ছাত্রদল এখন সৃজনশীল সব কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছে। বিশেষ করে ছাত্রদল ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ তৈরীতে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। ছাত্রদলের দিকে সাধারণ শিক্ষার্থীরা তাকিয়ে আছে। তাই অবশ্যই ছাত্রদল ব্যতিক্রমী ও যুগোপযোগী কর্মকান্ড চালিয়ে যাবে।’
জাহেদ হাসান রনি জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ৬শ টাকার বই বিক্রি হয়েছে ৪৮টাকা। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস তৈরীর লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এই আয়োজনে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!