সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৫:২০

চেক প্রতারণার দায়ে ফেনীতে জাসদ নেতার জেল-জরিমানা


নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে ব্যবসায়ীকে চেক দিয়ে প্রতারণার দায়ে জেলার ছাগলনাইয়া উপজেলা জাসদ (ইনু) সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগের ছয় মাসের কারাদন্ড ও ৩৩ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহিদ হোসাইন এ আদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্ত রেজাউল করিম সোহাগ পলাতক রয়েছেন।


আদালত সূত্র জানায়, জেলার পুর্ব ছাগলনাইয়া আনোয়ার পোল্ট্রি এন্ড ফিডসের মালিক মুন্সি ইমাম হোসেনের কাছ থেকে প্রায় ৩৩লাখ ৮৬হাজার টাকা মুল্যের পোল্ট্রি খাবার নেন একই উপজেলার বাঁশপাড়া গ্রামের নুরের নবীর ছেলে রেজাউল করিম সোহাগ (৪০)। পাওনা টাকার বিপরীতে ইমামকে পুবালী ব্যাংকের একটি চেক প্রদান করেন সোহাগ। কিন্তু সোহাগের উক্ত একাউন্টে কোনো টাকা না থাকায় তিনি একাধিকবার চেষ্টা করে টাকা তুলতে পারেননি। এব্যাপারে তিনি ফেনী আদালতে মামলা দায়ের করেন।

আদালতে বাদী পক্ষে আইনজীবী ছিলেন এএসএম সহিদ উল্যাহ আর বিবাদীর পক্ষে ছিলেন জহির উদ্দিন মামুন। ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম) আদালতের পেশকার শেফায়েত হোসেন মিনার বলেন, শুনানি শেষে বিবাদী সোহাগের বিরুদ্ধে ৬মাসের কারাদন্ড ও চেকের সমপরিমাণ ৩৩লাখ ৮৬হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!