নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজী পৌরশহরে আল-হালাল একাডেমী সড়কে প্লানেটো ফুডস্টাফস লিমিটেড অপরিষ্কার ময়লাযুক্ত অপরিচ্ছন্ন পরিবেশে সরিষাসহ খাদ্যদ্রব্য ভাঙ্গিয়ে প্যাকেজিং করার অভিযোগে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে সোনাগাজী পৌর শহরের আল হেলাল একাডেমী সড়কের প্লানেটো ফুডস্টাফস লিমিটেডে নিরাপদ খাদ্য ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা স্যানেটারী পরিদর্শক শংকর প্রসাদ এবং স্বাস্থ্য পরিদর্শক নুর আলম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনার সময় ময়লাযুক্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে সরিষা ভাঙ্গানো সহ খাদ্যদ্রব্য প্যাকেজিং করার বিষয়ে আর্থিক জরিমানা না করলেও প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
স্যানেটারী পরিদর্শক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গায় জরাজীর্ণ সাইড ওয়াল যুক্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন প্রিমিসেস লাইসেন্স ও কর্মচারীদের মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া মোড়কবিহীন অবস্থায় অনেক খাদ্য সামগ্রী মজুদ করে রেখেছেন।
কর্মরত স্টাফদের মাস্ক ও গ্লাভস পরিধান ছাড়া কাজ করছেন। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিরাপদ খাদ্যদ্রব্য আইন ও বিধি মোতাবেক কার্যক্রম পরিচালিত না হওয়ায় প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করা হয়। পরবর্তীতে যেকোনো ধরনের অভিযান পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে পৌর রোটারি ইন্টারন্যাশনাল ফিজিওথেরাপি সেন্টার এর সেবা গ্রহনকারী গন ও রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সম্মানিত রোটারিয়ানদের অংশ গ্রহনে আয়োজিত হয় এক বিশেষ উদযাপন অনুষ্ঠান।
ফিজিওথেরাপি সেন্টারের পরিচালনার দায়িত্বে থাকা রোটারিয়ান মো. আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ৮ সেপ্টেম্বর কোরআন তেলাওয়াত ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. কে পি সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোমিন চৌধুরী, আই পিপি রোটারিয়ান ইন্জিনিয়ার আবুল খায়ের, রোটারিয়ান সপন, রোটারিয়ান পিপি কেফায়াত উল্লাহ চৌধুরী, রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, রোটারিয়ান পিপি শাহিন হায়দার, রোটারিয়ান পিপি মোস্তফা আজিজুল মুনীর, রোটারিয়ান পিপি এহসানুল হক, রোটারিয়ান আব্দুল মোতালেব শাহিন, রোটারিয়ান রাকিব প্রমূখ।
মানুষকে ব্যথা মুক্ত সুস্থ ও সুন্দর জীবন ফিরিয়ে দেওয়ার মহৎ প্রত্যয় নিয়ে ফেনীর স্বনামধন্য প্রতিষ্ঠান পৌর রোটারি ফিজিওথেরাপি দীর্ঘ চার বছর ধরে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ফ্রি চিকিৎসা, সায়েন্টিফিক সেমিনার ও রোগীদের সাথে মতবিনিময়।
অনুষ্ঠানে ফিজিওথেরাপি সেবাকে আরো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন আলোচনা ও পরামর্শ করা হয়। রোটারিয়ান মো. আনোয়ার হোসেন অনুষ্ঠান সফল করার জন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে একই ভ্যানু তে দুপুর ১২টায় ক্লাবের সাপ্তাহিক রেগুলার মিটিং সফলভাবে সম্পন্ন হয়।