সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৫:০৬

ফুলগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পিরানহা, আফ্রিকান মাগুর মাছ জব্দ ও জরিমানা

ফুলগাজী প্রতিনিধি :

দেশীয় প্রজাতির মাছ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ফুলগাজী উপজেলার আমজাদহাট বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে।

এ সময় নিষিদ্ধ মাছ বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ীর ১হাজার ৫শ টাকা অর্থদন্ড দেয়া হয়। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ফুলগাজী উপজেলার আমজাদহাট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিচালনা করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হাসানসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

অভিযানকালে বাজারে বিক্রয়ের জন্য রাখা নিষিদ্ধ প্রজাতির পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয় এবং মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এর প্রযোজ্য বিধান অনুযায়ী ব্যবস্থা নিয়ে ১ হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দ করা মাছ ধ্বংস না করে স্থানীয় দুটি মাদ্রাসায় মারকাযুল উলূম ইসলামিয়া মাদ্রাসা (উত্তর বরইয়া) এবং জগতপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে মাছগুলো হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!