শহর প্রতিনিধি :
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ মো. জাহেদুল কবির খান এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে ছাত্রদল। ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক রুবেল মুগল এর নেতৃত্বে এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এসময় ইনস্টিটিউট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন দায়িত্বে অধ্যক্ষ মহোদয়ের সফলতা এবং ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সার্বিক অগ্রগতি ও কামনা করা হয়।
Post Views: ৫০