সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৪:৪৯

ছাগলনাইয়ায় যুবলীগ নেতা সুমনের বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়ায় যুবলীগ নেতা জাকের হায়দার সুমনের বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জোরপূর্বক মাদ্রাসার জায়গা দখল করে পুকুর ঘাটের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগে গতকাল শুক্রবার বাদ জুমা পশ্চিম ছাগলনাইয়া মধ্যম পাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, পশ্চিম ছাগলনাইয়া (মধ্যম) নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার জায়গা অবৈধভাবে দখল করে পুকুর ঘাটের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সদস্য, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক ও দৈনিক সমকাল প্রতিনিধি জাকের হায়দার সুমন। ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের ওজু ও গোসল এবং এলাকাবাসীর পুকুর ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে এলাকাবাসী নিরুপায় হয়ে মাদ্রাসার জায়গা দখলমুক্ত করতে ও পুকুর ঘাটের চলাচলের বন্ধ রাস্তাটি খুলে দেয়ার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আকবর হোসেন ভূঁইয়া মজনুর সভাপতিত্বে এবং পপিন ও আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম জি কিবরিয়া মজুমদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্সি শহীদ উল্লাহ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম শাকিল, পলি মুন্সি, নুরুন নবী ও জিকু চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!