সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৪:৪৩

ফেনী শহরের ১০নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ কর্মসূচি


শহর প্রতিনিধি :

মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহরের ১০নং ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার বিকালে বাদ আসর শহরের শান্তি কোম্পানি ও পাঠানবাড়ী এলাকায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের মজলিস শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ১নং ওয়ার্ড আমীর মাওলানা আবদুল গফুর, কাউন্সিলর প্রার্থী মিশু খান, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, ওয়ার্ড কর্মপরিষদ সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

মুফতি আবদুল হান্নান বলেন, ‘আমাদের গণসংযোগ কর্মসূচি চলছে। আমরা তিন দফা উদ্দেশ্য সামনে রেখে গণসংযোগ করতেছি। আমাদের প্রথম দফা দাওয়াত হচ্ছে সারা দুনিয়ার মানুষ এবং বাংলাদেশের মানুষকে আল্লাহর দাসত্ব ও রাসূল (সা.) এর আনুগত্য করার আহবান করছি। দ্বিতীয় আমরা খাঁটি এবং পূর্ণ মুসলিম হওয়ার আহবান করছি। তৃতীয় হচ্ছে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সকল জুলুম এবং দূর্ণীতির অবসান ঘটানোর আহবান জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!