নোয়াখালী প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার ফাঁসির রায়ের প্রতিবাদে আওয়ামীলীগের মশাল ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৬৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলা পরবর্তী গোলাম মেহেদী ও জাহিদুল ইসলাম শাহিন নামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মীসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এরআগে শুক্রবার কোম্পানীগঞ্জ থানায় জিডি মূলে মামলাটি দায়ের করেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক) এসআই আনোয়ার হোসেন।
মামলায় বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহাজ উদ্দিন মামুনকে প্রধান আসামী করে ৩০জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ থেকে ৩৫জনকে আসামী করা হয়েছে। মামলার অভিযোগে জানা গেছে, থানা ও থানার পাশ্ববর্তী এলাকাজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা কর্মীরা দেশীয় অস্ত্র সহ মহড়া আসামীরা। এসময় তারা সরকার বিরোধী নানা স্লোগান দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।