সেপ্টেম্বর ২৩, ২০২৬ ০৩:৫১

আর্ন্তজাতিক শান্তি দিবসে সোনাগাজীতে সভা ও মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি: ‘শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌরশহরের সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এই সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।
পিএফজি’র উপজেলা সমন্বয়ক শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে ও অ্যাম্বাসেডর আমজাদ হোসাইনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন, সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, সহকারি শিক্ষক ও পিএফজি’র সদস্য কামরুন নেছা কনা, বিটুবি রানী দাস, এনসিপির সদস্য সচিব মোশারফ হোসেন,সাংবাদিক ওমর ফারুক ও স্কুল শিক্ষার্থী তাসনিয়া জাহান প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধবিগ্রহ বন্ধ করে শান্তি ও সম্প্রতি বজায় রেখে শান্তিপূর্ণ সমাজ এবং দেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!