সেপ্টেম্বর ২৩, ২০২৬ ০৩:৫১

ফুলগাজীতে খামারের তালা কেটে ৭ গরু চুরি


ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দরবারপুর গ্রামের তাহের চৌধুরী বাড়িতে একটি গরুর খামারের তালা কেটে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহের চৌধুরীর ছেলে কামরুল ইসলাম ও গোলাম কিবরিয়ার মালিকানাধীন খামারে ১০টি গরু ছিল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা খামারের তালা কেটে সাতটি গরু নিয়ে যায়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনে ফুলগাজী উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ১৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষক ও গরু ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা গরু চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!