মার্চ ৬, ২০২৬ ০৮:৩২

সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিনিধি:
সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে সোনাগাজী-ফেনী সড়কের বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে সিএনজি এবং একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কে সোনাগাজীগামী একটি সিএনজি এবং ফেনীগামী একটি পাওয়ার ট্রলি মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন। আহতদেরকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদের মৃত্যু হয়।

নিহত তৌহিদ উপজেলার (কাস্মির) সমবায় বাজারের গ্রিল ওয়ার্কশপের স্বত্বাধিকারী ও চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের কোরবান আলী পণ্ডিত বাড়ির নুরুল আমিনের ছেলে। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন