নিজস্ব প্রতিনিধি:
ফেনী শহরে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিজয়সিংহ দীঘিরপাড়ে আড্ডা দিচ্ছিল শিক্ষার্থী ও যুবক-যুবতীরা। এসময় জেলা পুলিশের কুইক রেসপন্স টিম অভিযান চালিয়ে ২৫ শিক্ষার্থীকে আটক করেন।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিজয়সিংহ দীঘির পাড়ে স্কুল-কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়। বিষয়টি জেলা পুলিশের নজরে আসায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ২৫ শির্ক্ষাথীকে আটক করা হয়। তাদের কাছে আড্ডার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি।
এদিকে এ ঘটনায় অভিভাবক, এলাকাবাসী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসনকে।
Post Views: ১৬৯