শহর প্রতিনিধি :
ডিএইচএমএস (হোমিওপ্যাথি) ডক্টরস এসোসিয়েশন ফেনী জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকালে শহরের ফাইভ স্টার চাইনীজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের আহবায়ক ডা: আ.ন.ম বদর উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মৌলভী আব্দুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: প্রতিভা রানী রায়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা: শহীদুল হক। সংগঠনের সহ-সভাপতি ড: প্রাণ রঞ্জন কুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা: আশুতোষ নাথ, সহ-সভাপতি ডা: আব্দুল মন্নান প্রমুখ।
সভা শেষে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ডা: আ.ন.ম বদর উদ্দিন।
Post Views: ১৫১