শহর প্রতিনিধি :
ফেনী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারীর পিতা শাহআলম ছুট্টু হাজারী (৬৭) আর নেই। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ফেনী ডায়াবেটিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ছোট ছেলে আশিক হায়দার রাজন হাজারী ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস। তিনি সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর চাচা।
পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে শারিরীক অসুস্থ অনুভব করলে শাহআলম ছুট্টু হাজারীকে ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোকন হাজারী সিঙ্গাপুর সফরে থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাযার সময় নির্ধারণ করা হয়নি।
Post Views: ২৯০