নিজস্ব প্রতিনিধি :
গাজীপুর মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। একইসঙ্গে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বুয়েট থেকে বিএসসি পাশ করা জাকির হাসান ২৫তম বিসিএস এর মাধ্যমে র্যাবের এএসপি হিসেবে চাকুরী জীবন শুরু করেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়।
২০২১ সালের ৫ নভেম্বর ফেনীর তৎকালীন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এর আগে তিনি পুলিশ অধিদপ্তরে সহকারি পুলিশ মহাপরিদর্শক ছিলেন।
Post Views: ১২৯