মার্চ ৬, ২০২৬ ১১:০৬

ছাগলনাইয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

ছাগলনাইয়া উপজেলার উত্তর সতর গ্রামে পুকুরের পানিতে ডুবে তানহা (৮) ও তামিম (৭) নামে দুই সহোদর মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে দুই ভাই-বোন নিখোঁজ হয়। পরে লাশ ভেসে ওঠার পর বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহত তানহা ও তামিম মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার কয়লা এলাকার টিপু সুলতানের সন্তান। তারা দু’জনই উত্তর সতর মধ্যম পাড়া নূরানী মাদরাসার শিক্ষার্থী। বিকালে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, টিপু সুলতান তার পরিবার নিয়ে উত্তর সতর গ্রামে ভাড়া থাকেন। দুপুরে সবার অগোচরে দুই ভাই-বোন গোসল করতে পুকুরের পানিতে নেমে ডুবে যায়। পরে নিথর দেহ ভেসে উঠলে লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন