মার্চ ৬, ২০২৬ ১৯:৫০

বালিগাঁওতে এসএসসি পরীক্ষার্থীর পালিয়ে বিয়ে, অপহরণ মামলা- অত:পর

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ের দুই এসএসসি পরীক্ষার্থী প্রেমের টানে পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় মেয়ের মা বাদি হয়ে প্রেমিক ও তার বাবাকে আসামী করে ফেনী মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ খবর পেয়ে ছেলের বাবা মেয়েটিকে তাদের বাড়িতে তুলে দেন। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গতকাল বুধবার আদালতে হাজির করা হয়। ওই ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।

পুলিশের একটি সূত্র জানায়, ওই স্কুল ছাত্রীর সঙ্গে সহপাঠির প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি আদালতকে জানান। ওই সূত্র ধরে গত ৩১ আগস্ট বাড়ি থেকে বেরিয়ে ফেনী এসে তারা বিয়ে করে। দু’জন চলে যান কক্সবাজার। এ ঘটনায় মঙ্গলবার বিকালে মেয়ের মা বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলায় প্রেমিক আইনুর রহমান, তার বাবা আতিকুর রহমান ভূঞা, আইনজীবী ভবনের অফিস সহকারি আলাউদ্দিন, বিয়ে পড়ানো মৌলভী কাউসার হামিদ ও ছেলের চাচাতো ভাই ওয়াকিল রহমানকে আসামী করা হয়।

তদন্তকারী সূত্র জানায়, জবানবন্দি গ্রহণ শেষে ওই ছাত্রীকে মায়ের জিন্মায় দেয়া হয়। গতকাল তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন