মার্চ ৬, ২০২৬ ১৪:২৫

খাগড়াছড়িতে প্রতারকের খপ্পরে ফেনীর বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি :

বয়সের ভার আর অসুস্থতায় শক্তিহীন তিনি। ঠিকমতো কথা বলতে না পারায় নাম-ঠিকানাও অজানা। চিকিৎসার কথা বলে এমন একজন বৃদ্ধের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায় প্রতারক চক্র। ওই বৃদ্ধ এখন খাগড়াছড়ি বাস টার্মিনালে ফেলে যায়।

ওই বৃদ্ধের ভাষ্যমতে স্থানীয়রা জানান, দুইজন ব্যক্তি তাকে চিকিৎসা করানোর কথা বলে খাগড়াছড়ি নিয়ে যায়। তারা কৌশলে সাথে থাকা ৫২ হাজার টাকা নিয়ে নেয়। এরপর ওই দুই ব্যক্তির কোন হদিস নেই। তার গ্রামের বাড়ি পরশুরাম উপজেলায় বলে বৃদ্ধ জানান।

স্থানীয়রা ওই বৃদ্ধের স্বজনদের বাড়ির সন্ধান চেয়েছেন। তারা জানান, যদি কোন ব্যক্তি বৃদ্ধের পরিচয় পেয়ে থাকেন তাহলে ০১৫৫৬৬০৫৮৯৪ (মোঃ মমিন/মোর্শেদ বাবুর্চি) নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন। তিনি বর্তমানে খাগড়াছড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন চেঙ্গি হোটেলের পাশে রয়েছেন বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন