মার্চ ৬, ২০২৬ ১১:০৮

সোনাগাজীতে মহিলা আ’লীগের নেতৃত্বে মিলি-শাহিন

নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পুনরায় সভাপতি হিসেবে জোবেদা নাহার মিলি ও সাধারন সম্পাদক খোদেজা খানম শাহীনের নাম ঘোষনা করা হয়েছে।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জোবেদা নাহার মিলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ। সভা উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানআরা বেগম সুরমা। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি। উপজেলা সাধারণ সম্পাদক খোদেজা খানম শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা গিয়াস খুকু।

সভায় অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম জহির, উপজেলা সভাপতি মফিজুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার, সহ-সভাপতি শাখাওয়াতুল হক বিটু।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে মহিলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন