মার্চ ৬, ২০২৬ ১৬:৩২

ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ফেনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ফেনীর সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অভিষেক দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান। স্বাগত বক্তব্য রাখেন ফেনী বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জি.) আবদুল্লাহ আল মামুন।

আরো বক্তব্য রাখেন ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুরে সভাপতি আলহাজ্ব গোলাম নবী, বাংলাদেশ আন্ত:জেলা বাস মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, আন্ত:জেলা বাস শ্রমিক ইউনিয়নের ফেনী শাখার সাধারণ সম্পাদক আজম চৌধুরী প্রমুখ। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন