মার্চ ৬, ২০২৬ ০৯:৫০

লালপোলে ১৪ কেজি গাঁজা সহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরতলীর লালপোলে ১৪ কেজি গাঁজা সহ এমরান হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে লালপোল এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় আমেনা হোটেলের সামনে তিনটি ব্যাগ নিয়ে গাড়ীর জন্য অপেক্ষায় থাকা এক যুবককে সন্দেহভাজন তল্লাশী করা হয়। তার কাছে থাকা একটি জুতার ব্যাগ, স্কুল ব্যাগ ও সিমেন্টের ব্যাগ থেকে ৯৮ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মামলার বাদি ফেনী মডেল থানার এসআই রবিউল ইসলাম জানান, গ্রেফতার এমরান চৌদ্দগ্রামের চিওড়া ডিমাতলী পূর্ব পাড়া এলাকার মৃত মফিজুল হকের ছেলে। তাকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন